মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধা কমল চানের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কমল চাঁন (৭০) এক সপ্তাহ পর অবশেষে মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের মৃত আব্দুল বারিকের স্ত্রী কমল চাঁন তার বাড়িতে মারা যান। চুনারুঘাট থানার এসআই ওমর ফারুক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল বিকালেই লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা যায়, কমল চাঁনের সাথে প্রতিবেশী আব্দুল হকের পুত্র কায়েস মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে কায়েস ও তার ভাই জুয়েল কমল চাঁনকে হত্যার পরিকল্পনা করে। গত ১৩ অক্টোবর কায়েস ও জুয়েল বৃদ্ধ কমল চাঁনকে ঘর থেকে ধরে এনে তার হাত পা ও কোমর ভেঙে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গত বুধবার হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়। অবশেষে গতকাল কমল চাঁন মারা যান। ঘটনার পর থেকে দুই সহোদর আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com