মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে হাতুড়ির আঘাতে ১ ব্যক্তির ৪টি দাঁত ভেঙ্গে গেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল কদ্দুছ (৪০) নামের এক ব্যক্তির ৪টি দাঁত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল কদ্দুছ ওই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জহর উদ্দিনের পুত্র আব্দুল হাইর সাথে কদ্দুছের জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আব্দুল হাই তার ভাই মন্নান ও হান্নানসহ একদল লোক কদ্দুছের উপর হামলা চালায়। এ সময় তারা কদ্দুছের মুখে হাতুড়ি দিয়ে আঘাত করলে তার ৪টি দাঁত ভেঙ্গে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com