রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে বিদ্যুতায়ন অনুষ্ঠানে ডাঃ মুশফিক ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার এদেশে সাধারণ মানুষের মূখে হাসি ফোটাতে চায়, শেখ হাসিনা গরীবের মূখে ভাত দিতে ১০ টাকা কেজি চাল, ১০ টাকায় ব্যাংক একাউন্ট, মুক্তিযোদ্ধা সম্মানী, বয়স্ক ভাতা বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চায়। শেখ হাসিনার উপহার বিদ্যুৎ তা কারো কৃতিত্ব নয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০১৯ সালের মধ্যে সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। তিনি গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামের বিদ্যুতের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্ব ও খলিলুর রহমান সাদীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুতের পরিচালক এডভোকেট ফারুক আহমদ, ডিজিএম আব্দুল বারিক, প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুল মুক্তাদির চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি সেকুল ইসলাম চৌধুরী, হায়দর মিয়া, হাজ্বী আব্দুল মতিন, আতাউর রহমান, সফিক মিয়া চৌধুরী, মালিক মিয়া চৌধুরী, আব্দুর রব চৌধুরী, আবু বক্কর, হোসেন মিয়া, এখন মিয়া, ময়না মিয়া, বশির আহমদ, আঙ্গুর মিয়া, মানিক মিয়া, মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মাওলানা খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, মুফতি আবু ইউসুফ চৌধুরী। পরে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সুইচ টিপে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৮ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। ৪শত ১৩ জন গ্রাহকের বাসায় বিদ্যুতের লাইনের সংযোগ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com