বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর নামে ফেইসবুক আইডি খুলে অপপ্রচার ॥ জিডি

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর নাম দিয়ে ফেইসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন কু-রুচিপূর্ন স্ট্যাটাস পোষ্ট ও শেয়ার অপ-প্রচার করায় নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। আলমগীর চৌধুরীর পক্ষে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী রবিবার রাতে উক্ত ডায়েরী করেন। যার ডায়েরী নং-৬৫৩।
“আলমগীর চৌ সমর্থক গোষ্টি” নামীয় এ ভূয়া আইডি থেকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অশালিন পোষ্ট করা হচ্ছিল।
জিডিতে ওহি দেওয়ান চৌধুরী উল্লেখ করেন, তথ্য প্রযুক্তির যুগে বর্তমান উপজেলা চেয়ারম্যান একজন সৎ নিষ্ঠাবান লোক। নবীগঞ্জ নির্বাচনী এলাকাসহ হবিগঞ্জ জেলার সকল এলাকায় আলমগীর চৌধুরীর অনেক সুনাম রয়েছে। কিন্তু বর্তমানে একটি কূচক্রি মহল তাঁর ক্ষতি করার উদ্দেশ্যে ফেইসবুকে “আলমগীর চৌ সমর্থক গোষ্টি” নামীয় একটি আইডি খুলে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর নামে ০৫/১০/২০১৪ থেকে ১৬/১০/২০১৬ইং পর্যন্ত সময়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন কুরুচিপূর্ন স্ট্যাটাস পোষ্ট ও শেয়ার করে তাঁকে বর্তমানে মারাত্ম বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। এমতাবস্থায় উক্ত বিষয়টি সাধারণ ডায়েরী ভুক্ত করে। “আলমগীর চৌ সমর্থক গোষ্টি” নামীয় এ ভূয়া আইডির ব্যবহারকারীকে সনাক্ত পূর্বক আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি। উল্লেখ্য, উক্ত আইডি পর্যালোচনা করে দেখা গেছে, পূর্বে আইডির নাম ছিল নবীগঞ্জের ডাক ও বিজয়ের বার্তা। তবে কে এইসব বিজয়ের বার্তা বা নবীগঞ্জের ডাক নামে ব্যবহার করছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com