সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুর ও চুনারুঘাটে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে লাখ টাকা মূল্যের ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সীর নেতৃত্বে বিজিবি টহলদল মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত ফাড়ির নায়েক সুবেদার আব্দুস সবুরের নেতৃত্বে বিজিবি টহলদল গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৩ বোতল এবং চিমটিবিল সীমান্ত ফাড়ির নায়েক আজিজুরেরর নেতৃত্বে বিজিবি টহলদল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com