বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কৃষকলীগের জরুরী সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী পরিষদের এক জরুরী সভা গতকাল উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি ও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ শেখ শাহনুর আলম ছানুর সভাপতিত্বে ও সাধাররণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ছালিক আলী, সহ-সভাপতি অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহ-সভাপতি ডাঃ কাজল নাথ, সহ-সভাপতি মোঃ দরবেশ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক গৌরমনি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু পদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ রনজিৎ শংকর ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক দ্বীজেন্দ্র রায় মহাদেব, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, শ্রম সম্পাদক অনজিত দাশ, দপ্তর সম্পাদক যাদব দেব, ভূমি বিষয়ক সম্পাদক গৌর চন্দ্র রায়, উপজেলা কৃষকলীগ নেতা মাহমুদ কোরাইশী, উপজেলা শাখার প্রচার সম্পাদক করুনাময় দে বাচ্চু, উপজেলা কৃষকলীগ নেতা সায়েদ মিয়া, শেখ জয়নাল আবেদীন, পিন্টু দাশ, শেখ সজিদ মিয়া প্রমূখ। উক্ত সভায় আগামী ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলা কৃষকলীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয় এবং প্রতিটি ইউনিয়ন শাখা থেকে ব্যানার সহকারে সম্মেলনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়। সভার প্রারম্ভে উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক যাদব দেবের পিতা রাখেশ চন্দ্র দেবের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com