মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবস পালন উপলক্ষে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: সফিউল আলম। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলমের পরিচালনায় “শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: সফিউল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা খানম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা খাতুন, সাহিত্যিক তাহমিনা বেগম প্রমুখ। মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com