বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইর দুই রাজাকারের অভিযোগ গঠন ১ নভেম্বর

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৫২ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক হবিগঞ্জের লাখাই উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ১ নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত এবং রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম। এর আগে গত ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তবে মামলার দুই আসামি পলাতক থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই গত ২১ জুন আসামিদের হাজির হওয়ার জন্য তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেন আদালত। লিয়াকত আলী ও আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
একাত্তরের লাখাই থানার ফান্দাউক ইউনিয়ন রাজাকার কমান্ডার সে সময়কার মুসলিম লীগ নেতা মো. লিয়াকত আলী ও হবিগঞ্জের অধিবাসী কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলবদর কমান্ডার রজব আলীর বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে তারা দুজনে মুক্তিযুদ্ধ চলাকালে কাছাকাছি তিন থানা হবিগঞ্জ জেলার লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে এসব মানবতাবিরোধী অপরাধ করেছেন। ৩১৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১৭৯ পৃষ্ঠার দালিলিক প্রমাণ, ৭২ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং ৬২ পৃষ্ঠার সাক্ষীদের জবানবন্দি রয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নূর হোসেন ২০১৪ সালের ৫ নভেম্বর থেকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তদন্তকাজ সম্পন্ন করেন। ঘটনার ২৭ জন ও জব্দ তালিকার দুজনসহ মোট ২৯ জন সাক্ষী দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com