বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৮৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার মন্ডলকাপন মসজিদের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মংলা মিয়ার ছেলে জেবু মিয়া (২৫) ও আব্দুল কাদিরের ছেলে খালিক (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এরা দুইজন মোটরসাইকেলযোগে দ্বিগম্বর বাজার থেকে বাড়ী যাওয়ার পথে পুটিজুরী বাজারের মন্ডলকাপন গ্রামের মসজিদের কাছে পৌছলে সিলেটগামী মিতালী পরিবহনের (ঢাকা মেট্রো ঝ-১১-৩০৩০) একটি বাস দুই মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। দ্বিগম্বর বাজারে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com