বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইভটিজিংয়ে বাধা দেয়ার জের কালি গাছতলায় বখাটেদের হামলায় ব্যবসায়ী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইভটিজিংয়ে বাধা দেয়ায় রুবেল দাশ (২৫) নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করেছে একদল বখাটে। গত বুধবার বিকেল সাড়ে ৪ টায় শহরের কালিগাছতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে রুবেল দাশ আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
আহত সূত্র জানায়, ওই দিন উল্লেখিত সময়ে শহরের কালি গাছতলা এলাকার নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনৈক এক মেয়েকে উত্যক্ত করে নাতিরপুর এলাকার সুজন মিয়া, রাজু মিয়া,নদী, শুভ, জীবন, শান্ত, সাগর মিঠুসহ একদল বখাটে। বিষয়টি নোয়াহাটি এলাকার রবিন্দ্র দাশের পুত্র ব্যবসায়ী রুবেল দাশের নজরে পড়ে। এ সময় তিনি ওই বখাটেদের ইভটিজিংয়ে বাধা দেন। এতে বখাটে সুজন মিয়াসহ তার সাথে অন্যান্যরা উত্তেজিত হয়ে রুবেল দাশের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা রুবেল দাশকে বেধড়ক মারপিট করে। তখন রুবেল দাশের সু-চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সুজনসহ তার লোকজন পালিয়ে যায়। এতে রুবেল দাশ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com