বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উচাইলে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত রবিবার দিবাগত গভীররাতে সদর উপজেলার উচাইল ইউনিয়নের চারিনাও গ্রামের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত মৃত প্রভাত শীলের পুত্র কাজল শীল (৩৫), তার মা গীতা রানী শীল (৮০) ও স্ত্রী সীতা রানী শীল (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, ১০-১৫ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট শুরু করে। এসময় তারা বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে রক্তাক্ত করে। ডাকাতরা ঘরে থাকা ২ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com