রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

অসদাচরণ, সংগঠনের শৃংখলাভঙ্গ এবং বিভেদ সৃষ্টির অভিযোগ বানিয়াচংয়ে স্বাস্থ্য সহকারী মাঠ কর্মচারী এসোসিয়েশনের ৬ জনকে বহিষ্কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ স্বাস্থ্য সহকারী মাঠ কর্মচারী এসোসিয়েশন বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৬জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হচ্ছেন-সংগঠনের সহ-সভাপতি সমীরন দাশ ও আবু সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক শিউলি রানী দাশ, সাংগঠনিক সম্পাদক সজল কুমার রায়, সদস্য মাখন লাল দাশ এবং সদস্য সন্তোষ কুমার চৌধুরী। গত ১৮ জানুয়ারী এক জরুরী সাধারণ সভায় তাদের বিরুদ্ধে অসদাচরণ, সংগঠনের শৃংখলাভঙ্গ এবং বিভেদ-বিশংখলা সৃষ্টির অভিযোগ এনে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মহিকান্ত দাশ। ৩৫ জন মাঠ কর্মচারী এতে উপস্থিত ছিলেন। তাদেরকে বহিষ্কারের পর নতুন কমিটিতে যারা স্থলাভিষিক্ত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি মহিকান্ত দাশ, মোঃ আলফু মিয়া, সাধারণ সম্পাদক তাপস কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান, সদস্য জিয়াউর রহমান ও সদস্য পরিতোষ দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com