বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জোসনা হত্যা মামলার আসামী কানা আকবর গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলার অন্যতম আসামী কানা আকবর (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ থানার এসআই অনিক হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার গন্ধায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে একদল দুর্বৃত্তরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোসনার ভাই রজব আলী বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ডিবি পুলিশের তৎকালীন ওসি মোকতাদির হোসেন রিপন ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার অন্য আসামীরা হল, নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র কাউন্সিলর জাকির হোসেন, হাজী সামছুদ্দিনের পুত্র মহিউদ্দিন আহমেদ সুফি, মদনপুর গ্রামের আব্দুল্লাহর পুত্র আলামিনসহ ৭ জন। হত্যা মামলা দায়েরের দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com