বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লুকড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদকের ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ জুনায়েদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…….রাজিউন)। জানাযা মেষে গতকালই তার দাফন সম্পন্ন হয়েছে।
সে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুথুরানগর গ্রামের আবু তালিব এর একমাত্র পুত্র।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে তিনি ষ্ট্রোক করলে পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। পরে ওই দিন বাদ আসর জয়নগর বাজারে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক উপজেলা ভাইষ চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রউফ, যুবদলের সভাপতি মোশাহীদ আলম, আব্দুন নুর জাহির মেম্বার, মোঃ সিজিল মিয়া মেম্বার, কামরুল ইসলাম মেম্বার, রেহান মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, শামিম, নজরুল, আল আমিন, মহিবুর, ইসাক, রেজ্জাক, ফরিদ আলমগীর প্রমূখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর, তিনি বাবা, মা, দুই বোন ও সন্তান সম্ভবা স্ত্রী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com