সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

এমপি আবু জাহির ও এমপি বাবুকে নবীগঞ্জের ইংল্যান্ড প্রবাসী হারুন মিয়ার সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি এডভোকেট মোঃ আবু জাহির ও এমপি এমএ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা দিয়েছেন নবীগঞ্জের ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হারুন মিয়া। গত শনিবার প্রবাসী হারুন মিয়ার নবীগঞ্জ উপজেলার জালাল শাহ গ্রামের নিজ বাড়ীতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামবাসীসহ হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি ডা. শাহ আবুল খায়ের, ১০নং দেবপাড়া ইউপি’র চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, বানিয়াচং উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ইমরান মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, শাহীন বখ্ত, আব্দুল বাছিত চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বানিয়াচংয়ের বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন, সাংবাদিক শফিক চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে এমপি আবু জাহির ও এমপি এমএ মুনীম চৌধুরী বাবুকে ফুলের তোড়া উপহার দেয়া হয়। পরে সংবর্ধিত এমপিদ্বয়সহ উপস্থিত সকলের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com