মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

হবিগঞ্জে ঈদের নামাজ প্রহরা দিবে সনাতন ধর্মের স্বেচ্ছাসেবক

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে হবিগঞ্জের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহের আশেপাশে আইন-শৃংখলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবে সনাতন ধর্মের লোকজন। শহরের অন্যনান্য বড় জামাতেও অনুরুপ স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো, আবু জাহিরের আহবানে প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।
ঈদের দিন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আসা-যাওয়ার পথে ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সকল স্বেচ্ছাসেবককে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি করে গেঞ্জি প্রদান করবে। সেটিতে লেখা থাকবে ‘ ঈদ মোবারক, স্বেচ্ছাসেব। প্রত্যেক স্বেচ্ছাসেবককে পুলিশ ব্রিফিং করে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব প্রদান করবে।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যাপারে সকল মসজিদ ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ এবং খতিবদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ -৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভ’ইয়া শামস, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়রম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট পূণ্য ব্রত চৌধুরী বিভু, অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, রইছ মিয়া, গোলাম মোস্তফা নবী নগরী, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা নুরুল আমিন ও অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, ধর্মীয় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করতে আমি এই উদ্যোগ নিলে সবাই এতে সমর্থন করেন। দূর্গা পূজার সময় মুসলমানরাও অনুরুপ দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com