বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী কাজল মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী কাজল মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রঙ্গু মিয়া ওরফে বালির বাপের পুত্র। শুক্রবার বিকালে সদর থানার এএসআই আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সে কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামী। এতদিন সে আত্মগোপনে ছিল। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যারবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ আওয়ামী লীগ নেতা নিহত হন। এ ব্যাপারে এমপি আব্দুল মজিদ খান বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় কাজল অন্যতম আসামী। শনিবার কাজল মিয়াকে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com