মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে জুস খাইয়ে গরু চুরির চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামে কোমলপানীয় খাইয়ে গরু চুরির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এক পরিবারের শিশুসহ ৪ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্র জানায়, ওই গ্রামের ছায়েদ মিয়ার দুইটি বলদ রয়েছে। সে বাড়িতে না থাকার সুযোগে গতকাল মঙ্গলবার বিকেলে ছায়েদ মিয়ার পরিবারের লোককে প্রাণের জুস খেতে দেয় একই গ্রামের সত্তার মিয়া। এ জুস খেয়ে আব্দুন নুরের কন্যা স্কুল ছাত্রী সাবিনা (১১), মকরু মিয়ার পুত্র স্কুল ছাত্র সুমন (১০), ছায়েদ মিয়ার কন্যা মনি (১৪) ও তার চাচি আমিনা খাতুন (৫০) অজ্ঞান হয়ে পড়লে সত্তার মিয়া বলদ দুটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন দেখতে পেলে সত্তার মিয়া পালিয়ে যায়। অসস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে গতকাল বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com