বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুকুরে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে-নবীগঞ্জ শহরতলীর গন্ধ্যা- ছালামতপুর রোডের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার আড়াই বছরের দুই শিশু কন্যা মারুফা বেগম ও মারিয়া বেগম। গতকাল সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমজ দুই বোন মারুফা বেগম ও মারিয়া বেগম খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম চলছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন নিহত দুই শিশুর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com