সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

চুনারুঘাটের সাংবাদিক কালামের ফেলোশীফ গ্রহন

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ২০১৩ সালের সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত ইউএসএআইডি’র অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা ফানটা, এফএইচআই ৩৬০ এর যৌথ উদ্যোগে দৈনিক যুগান্তর ও এমআরডিআই’র তত্বাবধানে সুষ্ঠুভাবে “রাইজ মিডিয়া এওয়ার্নেস এন্ড আন্ডারস্টেন্ডিং নিউট্রেশন ইসুজ ইন বাংলাদেশ” বিষয়ে ৩ মাসের ফেলোশীফ সম্পন্ন করেছেন। গত শনিবার এমআরডিআই ঢাকা মোহাম্মদপুর কার্যালয়ের কনফারেন্স হলে ফানটা এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ড. ফেরদৌসী বেগমের কাছ থেকে সনদ গ্রহন করছেন আবুল কালাম আজাদ। পাশে রয়েছেন এপি’র সাবেক ব্যুরো প্রধান ও মিডিয়া ইনফোকাস এর সিইও ফরিদ হোসেন, এম আর ডিআই’র ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রহমান, দৈনিক যুগান্তরের মফস্বল ইনচার্জ মহিউদ্দিন সরকার ও কালের কন্ঠের মফস্বল ইনচার্জ খায়রুল বাশার শামীম। আবুল কালাম আজাদ ৯০ দশকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় এবং বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় শুরু থেকেই তিনি চুনারুঘাট প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। আবুল কালাম বাংলাদেশ বেতারের চুনারুঘাট-মাধবপুর সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com