বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সালিশে দু’গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
  • ১১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া বাজারে রাঙ্গেরগাও এবং তেতৈয়া গ্রামের মধ্যে এক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার মশাজান এলাকায় খোয়াই নদী থেকে তেতৈয়া গ্রামের সোহেলের ট্রাক্টরের মাধ্যমে অন্যান্যদের মতো বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। গত ১৬ জানুয়ারী বালু উত্তোলন করে নিয়ে যাবার সময় সোহেলের ট্রাক্টর চালককে রাঙ্গেরগাও গ্রামের তাহির মিয়া মারধোর করে। এ নিয়ে দু’গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিশের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় গোপায়া বাজারের ইউপি মেম্বার আফিল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে উভয় গ্রামের লোকজন সালিশে বসে। সালিশ শুরুর কিছুক্ষনের মধ্যে উভয় পক্ষ কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাঙ্গেরগাও এবং তেতৈয়া গ্রামের লোকজন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এর মধ্যে শফিক মিয়া (৩০), বিলাল মিয়া (১৬), আব্দুল হান্নান (২০), রুবেল মিয়া (২৭), গিয়াস উদ্দিন (২৫), সাকিব (১৭) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে রাতে আবারো সালিশের উদ্যোগ নেয়া হলে তেতৈয়া গ্রাম সালিশে বসতে রাজি হলেও রাঙ্গেরগাও এর লোকজন আলোচনায় বসতে রাজি হয়নি। এ নিয়ে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com