বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক রাজিব কুমার আচার্য্যর পরিচালনায় সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ইমাম, রাজনীতিবিদ, আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ ক্বারী ইউনুছ আনসারী ও গীতা পাঠ করেন প্রভাষক তাপস কিশোর রায়। এতে বক্তব্য রাখেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, কলেজ গভর্ণিং বডির সদস্য শেখ ফরিদ আহমেদ, মাওঃ খাইরুল ইসলাম তালুকদার, শেখ আব্দুল রহমান। মোনাজাত করেন মাওঃ ক্বারী ইউনুছ আনসারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com