বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ৩ ব্যবসা প্রতিষ্টানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও পোদ্দারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন মুদি ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ পলিথিন, প্রকাশ্যে সিগারেটের বিজ্ঞাপন ও মোড়ক দেয়ালে লাগিয়ে রাখার দায়ে তাদের এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্চিতা কর্মকার ও সৈয়দা সামশাদ বেগম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা কর্মকার জানান, দুপুরে শায়েস্তানগর এলাকার আশিক স্টোরে সিগারেটের বিজ্ঞাপন ও মোড়ক দেয়ালে লাগানোর দায়ে দুই হাজার টাকা, জিসান এন্টারপ্রাইজকে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এক হাজার টাকা ও পোদ্দারবাড়ি এলাকার মদিনা স্টোরে সিগারেটের মোড়ক দেয়ালে লাগানোর দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com