বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোকামপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ মুবাশ্বির আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি গত রোববার দিবাগত রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাতলা ইউনিয়নের আশিঘর গ্রামে শ্বশুর বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। গতকাল সোমবার সকালে ইনাতগঞ্জ মোকামপাড়া গ্রামের নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। বিকাল ২টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দীন বীর প্রতীকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহ মুবাশ্বির আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com