বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি ইউপি চেয়ারম্যান হারুনের উদ্যোগে মিলাদ মাহফিল ও সভা

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আউশকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন উপলক্ষে ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন এর উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আউশকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুনের সভাপতিত্বে ও ইউপি সদস্য খালেদ আহমদ জজ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনুষ্ঠানে গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত নেতাকর্মীর বক্তব্য ইউনিয়নবাসীর মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য/সদস্যাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com