রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৮০৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বাবা ও স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আক্তার মিয়া (২২) নামে যুবকের আত্মহত্যা করেছে। নিহত আক্তার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের আনু মিয়ার ছেলে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নতুন ঘর তৈরী করা নিয়ে বাবা ও স্ত্রীর সাথে আক্তার মিয়ার কথা কাটাকাটি হয়। রাতের কোন এক সময় তাদের উপর অভিমান করে বাড়ীর পার্শ্ব দিয়ে ভয়ে যাওয়া নদীর পাশে গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে পথচারী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আশিষ কুমার মৈত্র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com