বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে শিশুকে কুপিয়ে হত্যা করেছে পিতা-মাতা ॥ মা-দাদীসহ আটক-৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৭ মাসের শিশুকে কুপিয়ে হত্যা করেছে মা-বাবা। এ সময় আরেক শিশু আহত হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে মা-বাবা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আহত শিশুটির জবানিতে জানা গেছে। পুলিশ মা-দাদীসহ তিন জনকে আটক করেছে। গত রোববার গভীর রাতে সীমান্তের mil copyগাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটির নাম নিপা। হত্যাকারী বাবার নাম লিটন মিয়া আর মা’র নাম মিলন আক্তার। নিহত নিপার মা মিলন বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই রাতে ৭ মাসের শিশু নিপা ও ৩ বছরের রিপাকে নিয়ে মা একাই ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজা ভেঙ্গে ২/৩ জন লোক ঘরে প্রবেশ করে শিশু নিপা ও রিপাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় নিপা। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বুকে হাতে মারাত্মক আহত রিপাকে তাৎক্ষনিক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র হাসপাতালে গিয়ে আহত শিশুর জবানবন্দি নেন এবং তাকে পুলিশ পাহারায় সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এদিকে সোমবার সকালে চুনারুঘাট থানার ওসি ও ডিবি পুলিশকে সাথে নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। তিনি জানান, আহত রিপা এ হত্যাকাণ্ডের বিষয়ে সুস্পষ্ট জবানবন্দি দিয়েছে। তার বোনকে মা-বাবা খুন করেছে বলে জানিয়েছে রিপা। এ ঘটনায় মা মিলন আক্তার তার দাদী নূর চান বিবি ও প্রতিবেশী মীর মর্তুজ আলীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, পাশের বাড়ির লোকজনের সাথে মাছ মারা নিয়ে লিটনের বিরোধ চলে আসছিলো। প্রতিপক্ষকে ঘায়েল করতেই শিশু কন্যাকে হত্যা করেছে লিটন ও তার স্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com