মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

জঙ্গি হামলার পেছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, দেশে বড় দুটি জঙ্গি হামলায় হতাহতের ঘটনার পেছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত রয়েছে। যাতে কোনো কোমলমতি শিক্ষার্থী ভয়ংকর এ পথে পা না বাড়ায় এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলকে সচেতন হতে হবে। তিনি সোমবার দুপুরে জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ আয়োজিত জঙ্গি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গর্ভনিং বডির সভাপতি সৈয়দ গিয়াছুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃন্দবন কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল অধ্যাপক আব্দুজ জাহের, জেলা পরিষদ প্রকৌশলী রফিকুল ইসলাম, অধ্যক্ষ আজগর আলী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস চকদার মাখন, পরিচালনা কমিটির সদস্য হাজী জাহেদ খান, ইউপি সদস্য নারায়ন কর্মকার প্রমুখ। পরে জেলা পরিষদের অর্থায়নে কলেজে নির্মানাধীন মৌলানা আসাদ আলী একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com