সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

হামলায় সিএনজি চালক আহত

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর আলম বাজারে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে হামলায় মোশাহিদ আলম (২৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছে।
জানা যায়, গত বুধবার ওই স্ট্যান্ডে সিএনজি নিয়ে মোশাহিদ আলম যায়। এসময় মোশাহিদ আলমের কাছে ১০ টাকা চাঁদা দাবী করা হয়। এতে মোশাহিদ অপরাগতা প্রকাশ করলে সিএনজি সমিতির কয়েকজন তাকে মারধর করে। আহত মোশাহিদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় সিএনজি স্টেশনে শ্রমিকরা এক প্রতিবাদ সভার আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সিএনজি সমিতির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল হক লিটন, শ্রমিক নেতা আব্দুল জব্বার, মোতাব্বির হোসেন, ফুল মিয়া, বাবুল মিয়া, সুরুজ আলী, স্বপন মিয়া, সেলিম মিয়া, রুবেল মিয়া, আব্দুল জব্বার, সুমন মিয়া প্রমুখ। এসময় তারা মালিক পক্ষের কাছে হামলাকারীর শাস্তির দাবী জানান। আজ শনিবারের মধ্যে দাবী না মানলে অনির্দিষ্ঠকালের জন্য সিএনজি শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com