বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ডাকাতি মামলায় বিএনপি কর্মী শাহাল কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামে নৌকা ডাকাতি মামলায় কথিত বিএনপি কর্মী শাহাল উদ্দিন (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের সাহাব উদ্দিনের পুত্র। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি একই গ্রামের আব্দুল বাছির ও তার লোকজনের পুর্ব বিরোধের জের ধরে জোরপুর্বক মারধোর করে তার নৌকা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে সে শাহাল উদ্দিনসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ওই মামলায় বিএনপি নেতা পরাজিত চেয়ারম্যান প্রার্থী মইন উদ্দিন কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com