সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের রাজনগরে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের রাজনগর এলাকার সাইফুল মিয়ার সাথে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় উমেদনগর গ্রামের শুভ মিয়ার। বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, তাদের সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com