মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে কিশোরীকে জিম্মি ॥ ৫ লাখ টাকা মুক্তিপন দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কালীশিরী গ্রামের মোঃ আলী মিয়ার কন্যা কালিশিরী সরকারি জুনিয়র স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী মোছাঃ জাহানারা আক্তারকে জিম্মি করে অজ্ঞাত ব্যক্তি ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে বলে অভিযোগ করেছেন তার পিতা।
জানা যায়, গত ২১ জুন মায়ের সাথে রাগ করে একই গ্রামের রমিজ আলীর স্ত্রী নূর বানু (৪০) এর কাছে চলে যায় জাহানারা। পরদিন নূর বানুর বাড়িতে খোঁজ নিয়ে আর জাহানারাকে পাওয়া যায়নি।
তার সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও জাহানারার কোন সন্ধান মিলেনি।
মেয়ে নিখোঁজের খবর পেয়ে জাহানারার ওমান প্রবাসি পিতা মোঃ আলী মিয়া দেশে চলে আসেন। আলী মিয়া দেশে আসার পর ০১৭০৮৮৭৯২৮৬ নাম্বার থেকে আলী মিয়াকে ফোন করে তার মেয়ে ফিরিয়ে দিবে বলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। আলী মিয়া এই প্রস্তাবে রাজি না হয়ে মামলা করার ভয় দেখালে উল্টো মুক্তিপণের টাকা না দিলে তার মেয়েকে হত্যা করবে বলে হুমকি দেয়।
গত ৪ এপ্রিল ০২৯৬৪১৩৬৬ নাম্বার থেকে জাহানারা তার মাকে ফোন করে জানায়, নূর বানুর মেয়ে নাহিদা আক্তার (২০) বেড়ানোর কথা বলে জাহানারাকে ঢাকার একটি বাসায় রেখে চলে এসেছে। সেখানে তাকে ঝি এর কাজ করতে হচ্ছে। তাকে বাড়িতে ফিরিয়ে আনতে মাকে মিনতিও করে। যে কলটি আসে জাহানারার মা মুঠোফোনে রেকর্ড করে রেখে দেন।
মেয়ের ফোন পেয়ে আলী মিয়া নূর বানুর সাথে যোগাযোগ করলে নূর বানু এব্যাপারে কিছুই জানেনা বলে জানালে তিনি এলাকার মুরুব্বীয়ান ও চেয়ারম্যান মেম্বারের স্মরনাপন্ন হন।
এলাকার চেয়ারম্যান মেম্বার ও মুরুব্বীয়ানরা নূর বানুর কাছ থেকে জাহানারার কোন খোঁজ খবর না পেয়ে আলী মিয়াকে আইনের আশ্রয় গ্রহনের পরামর্শ দেন। পরামর্শ মতে আলী মিয়া নূর বানু ও তার মেয়ে নাহিদাকে অভিযুক্ত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com