বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বাবার ঝাড়ুর আঘাতে ছেলের মৃত্যু ॥ বাবা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বাবার ঝাড়–র আঘাতে আহত ৪বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। ঘাতক বাবাকে আটক করেছে পুলিশ। ঘাতক বাবা হলেন, উপজেলার হরিশ্যামা গ্রামের আব্দুল বারেক। নিহত শিশুটির নাম রাজু।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের আব্দুল বারেকের ছেলে রাজু শনিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আব্দুল বারেক ছেলের দুরন্তপনা দেখে ক্ষিপ্ত হয়ে ঝাড়ু দিয়ে মাথার পেছনে আঘাত করে। এতে রাজু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে আত্মীয়-স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়।
মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। গতকালই সাড়ে ৯ টার দিকে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ হরিশ্যামা গ্রামে অভিযান চালিয়ে শিশুটির ঘাতক বাবা আব্দুল বারেককে গ্রেফতার করে।
এ ঘটনায় রাজুর মা সালমা বেগম বাদী হয়ে ঘাতক স্বামীর বিরুদ্ধে ছেলে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com