শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিডিসি’র ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে মেয়র গউছের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি (সিডিসি)-এর সদস্যদের সাথে মতবিনিময় করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর এলাকার ১৮ টি সিডিসি, কাস্টার এবং সিডিসি ফেডারেশনের সদস্য উপস্থিত ছিলেন। সভায় সিডিসি সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরার পাশাপাশি কর্মকান্ডকে স্বচ্ছতার সাথে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাবনা আলোচিত হয়। মেয়র আলহাজ্ব জি, কে গউছ সিডিসি’র স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য নতুন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম কুমার রায়, সৈয়দা লাভলী সুলতানা, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, সোসিও ইকোমিক এক্সপার্ট মাহবুব আলম, সিডিসি ফেডারেশনের সভাপতি মোঃ আরব আলী ও অন্যান্য সিডিসি নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com