সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বাহুবলে একই স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় আহত ৩০

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে একই সময়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ৩টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর ও লস্করপুরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৪৫৬) এর একটি বাস একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখি ইটবোঝাই একটি ডায়নার (ঢাকা মেট্রো-ড-১১-২৫৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২২যাত্রী আহত হয়।
এদিকে এ সংঘর্ষের সময় ওই স্থানে যাত্রীবাহি বাসের পিছন থেকে আসা দুইটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুইটি প্রাইভেটকার পিছনে থাকা অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে কার দুইটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন। উভয় দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট মেডিকেল ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ থানা হাইওয়ে পুলিশ এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com