প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মনোনীত করায় দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল রবিবার বিকালে দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে। পরে পৌরসভার সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, শাহ মশিউর রহমান কামাল, সফিকুর রহমান সিতু, মতিউর রহমান, মুর্শেদ আলম সাজন, মিজানুর রহমান সুমন, আবু ছালেক, এডঃ গুলজার খান, হারিছ চৌধুরী, শেখ মামুন, শেখ মখলিছুর রহমান, হেলাল আহমেদ টিপু, দুলাল মিয়া, মাহবুবুর রহমান মাহবুব, ফারুক আহমেদ, গোলাম ঝলক, গোলাম মাহবুব, এনাম আহমেদ চৌধুরী, মঞ্জুর উদ্দিন মঞ্জু, মালেক শাহ, গাজী আক্তার, আব্দুল কাইয়ুম, মহিবুর রহমান শাওন, নরোত্তম দাশ, রুমেল খান চৌধুরী, আব্দুল করিম, সেলিম মিয়া, তারেক রহমান, আমিনুল ইসলাম আখনজী, মোশাহিদ আলী, মোঃ সবুজ মিয়া, ফরিদ মিয়া, রহমত আলী, নুরুল হক, ছাদিরুজ্জামান জুয়েল, এহসানুল হক ইমরান, আহমদ জামান খান শুভ, হাজী আব্দুল মতিন, জিল্লুর রহমান দুলাল, ইকবাল হোসেন রুখন, আব্দুল হামিদ, নাজমুল হোসেন অনি, মোজাম্মেল হক জুম্মন, আমিনুল ইসলাম, আব্দুল হাদি, সাদ্দাম হোসেন, মোঃ তাহির, আব্দুল আজিজ, আনোয়ার হোসেন বাদল, আলামিন, আবুল হোসেন, মোঃ জাহির, হেলাল আহমেদ বাবু, জহিরুল ইসলাম, শেখ রাসেল, শামীম, জুয়েল প্রমুখ।