বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

চুনারুঘাটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেমিনার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৪২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক বন্যা, খরা, ঘুর্ণিঝড়. বজ্রপাত ও ভূমিকম্প ইত্যাদি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে চুনারুঘাট উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ গতকাল বুধবার সকালে বীর মুক্তিয্দ্ধোা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, সহকারি কমিশনার তনময় ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হবিগঞ্জর ডিএডি মনিরুজ্জামান, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক। সেমিনারে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্টুডেন্ট কাউন্সিল প্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, ইউপি সচিবসহ শতাধিক লোক অংশ নেয়। সেমিনার শেষে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের দুটি টিম দুর্যোগ মোকাবেলার তাৎক্ষনিক আগুন নির্বাপন বিষয়ে দুটি মহড়া প্রদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com