মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা মহিলা নিহত

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

অপু দাস, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় খুদেজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত খুদেজা বেগম কদমতলী গ্রামের মৃত আঃ করিমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, খুদেজা বেগম মহাসড়ক পারাপারের সময় ঢাকা গামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়ারা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার সময় মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে দশটার সময় নিহত খুদেজা বেগমের নাতী দিলু মিয়া এ প্রতিনিধিকে জানান লাশ পোষ্ট মর্টেম ছাড়া দাফনের জন্য প্রশাসনের অনুমতির জন্য তারা আবেদন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com