বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দিনারপুর স্কুলে সভায়-এমপি কেয়া চৌধুরী ॥ ছাত্র জনতার সচেতনতাই জঙ্গীবাদকে রুখে দাড়াবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গী বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জঙ্গীরা মানুষ হতে পারে না। তারা অমানুষ। জঙ্গী দমনে পুরোদেশজুড়ে ছাত্র জনতা জেগে উঠেছে। তাই জঙ্গীরা আর এদেশে থাকতে পারবে না। তাদের কারা সহযোগীতা করছে? তাদেরকে বের করে শাস্তি দিতে হবে। পরিশেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত জঙ্গী বিরোধী মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এমপি কেয়া চৌধুরী। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গজনাইপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার তৃণমূল লোকজন ও স্কুলের শত শত শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com