শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় ৪ দিনের এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই শিশুর স্বজনদের সাথে হাসপাতালের নার্স ও আয়াদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। মৃত নবজাতক শায়েস্তাগঞ্জ থানার বাখরপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র।
সুত্র জানায়, গতকাল সকালে নবজাতক শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ডাক্তার স্যালাইন ও অক্সিজেন দিলে কিছুটা উন্নতি হয়। সন্ধ্যায় আবারো শ্বাসকষ্ট হলে স্বজনরা দায়িত্বপ্রাপ্ত নার্সকে বারবার বলার পরেও তারা অক্সিজেন প্রদান করেননি। ফলে রাত ৮টার দিকে নবজাতকটি মারা যায়। এ নিয়ে রোগীর স্বজনরা নার্স ও আয়াদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com