বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জের ॥ আওয়ামীলীগ নেতা রাসেল বিদ্রোহীদের হাতে নাজেহাল

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৮৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের অনুষ্ঠানে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেলকে লাঞ্ছিত করেছে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বিকালে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় নবগঠিত উপজেলা ছাত্রলীগ ও পদ বঞ্চিত গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে ছাত্রলীগে বিভক্তি দেখা দেয়। এক পক্ষের অভিযোগ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতার মাধ্যমে পদ বঞ্চিত করেন ত্যাগী নেতাদের। এঘটনায় বিদ্রোহী গ্র“পের নেতাকর্মীরা রাসেলের উপর ক্ষুব্ধ হন। গতকাল প্রবাসী কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে রাসেল উপস্থিত হলে প্রতিক্রিয়া দেখা দেয়। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের হাতে নাজেহাল হন তিনি। এসময় তার গায়ের পাঞ্জাবী ছিড়ে ফেলা হয়। বাধা দিতে গিয়ে আহত হন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তাকেও বিদ্রোহীদের তোপের মুখে পড়তে হয়। এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ছালেহ জীবনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা এগিয়ে আসলে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
অপর একটি সূত্র জানায়, অনুষ্ঠান শুরুর সাথে সাথে পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা মুহিনুর মোবাইলে ছবি তোলার ভান করে চেয়ারে বসা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেলের পায়ে পা লাগায়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, ছাত্রলীগের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাজুসহ এ গ্র“পের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী হাতুয়া মারপিঠের শিকার হন।
এ ব্যাপারে এক পক্ষের নেতা উপজলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেন, অনুষ্ঠান চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে রাজুর সাথে ছাত্রলীগের কয়েক কর্মীর মধ্যে তর্কবির্তকের ঘটনা ঘটেছে। এ সময় নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।
অপর পক্ষের নেতা নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল কলেজে প্রবেশ করায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমরা গিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com