বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি এক ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে আটক করেছে জনতা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার হরিতলা গ্রামের নুর মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে হরিতলা গ্রামে কলমদর পঞ্চায়েতের ছেলে নুর মিয়ার বিল্ডিংয়ের কলাপসিবল গেইট কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের আক্রমনে নুর মিয়ার ছেলে মোশাইদ (১৮) গুরুতর আহত হন। এদিকে ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যাবার সময় বাড়ির লোকদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের পিছু ধাওয়া করে হবিগঞ্জ সদর থানার উচাইল গ্রামের নুর মিয়ার ছেলে আল আমিন (২২)কে আটক করে। তবে অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com