বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের বাগাউড়া হাই স্কুল ৭ দিনের মধ্যে আদেশ বাস্তবায়নের নির্দেশ কার্যকর হয়নি ১৬ দিনেও

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৬৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাকারিয়া বকুলকে ৭ দিনের মধ্যে বরখাস্ত করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি ১৬ দিনেও। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়া আদেশটিকে হেলার চোখে দেখছেন। এদিকে জাল সনদধারী শিক্ষক জাকারিয়া বকুলকে বরখাস্ত না করলে কটোর আন্দোলনের হুমকী দিয়েছেন স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এনিয়ে গেল দু’সপ্তাহ ধরে স্কুলে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে উপজেলা প্রশাসনের আশ্বাসের ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শিক্ষক মোহাম্মদ জাকারিয়া বকুল জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে মর্মে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ বিগত ৪/১০/১৫ ইং স্মারক নং ২২১ মোতাবেক উক্ত সনদ জাল প্রমানিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিগত ২০/০৩/২০১৬ ইং স্মারক নং ৪ জি-৩৪০- ম /০৯ (অংশ-১) ১৮০০/৫ মোতাবেক তাকে চাকুরী থেকে বরখাস্ত করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। যার অনুলিপি প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে দেয়া হয়। কিন্তু ম্যানেজিং কমিটির সহকারী শিক্ষক জাকারিয়া বকুলকে বরখাস্ত না করে তার বন্ধ বেতন ভাতাধি চালু করেন। এর প্রতিবাদ করায় অবৈধভাবে প্রধান শিক্ষক পিয়ার আলীকে সাময়িক বরখাস্ত করেন। এনিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় গত ১৩ জুলাই সিলেট শিক্ষা বোর্ড স্মারক নং-সিশিবো/বিদ্যা/কমিটি/ হব-৫৮/১৩১২ মুলে মোঃ কবির আহমদ শিক্ষা পরিদর্শক সিলেট শিক্ষা বোর্ড স্বাক্ষরিত এক পত্রে ৭ দিনের মধ্যে শিক্ষক জাকারিয়া হোসেন বকুলকে বরখাস্ত করার নির্দেশ দেন। তবে অদ্যাবধি পর্যন্ত তা কার্যকর করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com