শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৭৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ও নবীগঞ্জ আব্দুল হক চৌধুরী এমবিএনএস বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্টিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার শতাধীক লোক অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল হক চৌধুরী এম বি এন এস বি চক্ষু হাসপাতালের সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডঃ মুর্শেদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টিএইচও ডঃ রথীন্দ্র চন্দ্র দেব। উক্ত কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার বিএনএস বি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ্যাডঃ এ এম এয়াহিয়া মুজাহিদ।
কর্মশালায় প্রশিক্ষন দেন, ডাঃ আব্দুল মান্নান ও সার্জন এম এ মুনিম। উক্ত কর্মশালায় চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউপি সচিবসহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com