বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আগুনে বিধবার বসত ঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে এক বিধবা মহিলার বসত ঘর। গত সোমবার দিবাগত গভীর রাতে পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী মমতা বেগমের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মমতা বেগম জানান, সোমবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। লোকজন প্রাণপন চেষ্টা করেও ঘরটি রক্ষা করতে পারেনি। এতে নগদ ৭০ হাজার টাকা, আসবাবপত্র ও ৮টি ছাগল পুড়ে অঙ্গার হয়ে যায়। প্রায় ৫ লাখ ক্ষতি হয়েছে বলে মমতা বেগম জানান। ঘটনার খবর পেয়ে পৌরসভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com