শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ৪ বছরের পলাতক আসামী কমল উদ্দিন গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ৪ বছরের পলাতক আসামী ও মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য কমল উদ্দিন (৩৫) এ গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় জিআর মামলা নং-৩১২/১১। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের রাইব উদ্দিনের পুত্র।
গতকাল সোমবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিত সিনহা ইনাতগঞ্জের বান্দের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসআই ধর্মজিত সিনহা সত্যতা নিশ্চিত করে বলেন, সে শুধু পলাতক আসামীই না সে আউশকান্দি এলাকার মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য। তার কাছ থেকে চোরাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আউশকান্দি এলাকা থেকে অনেকেই তার বিরুদ্ধে মোবাইল ফোন চুরির করার অভিযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com