মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ কারাগারে স্বামীকে গাজাঁ দিতে গিয়ে গৃহবধূ আটক

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগারে স্বামীকে মাদকদ্রব্য দিতে গিয়ে গাঁজাসহ রুশেনা বেগম (২৮) নামের এক গৃহবধুকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কালা মিয়ার স্ত্রী। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কারাগারের প্রধান ফটকের সামন থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই গ্রামের চাঁন মিয়ার পুত্র কালা মিয়া একটি মারামারি মামলায় সম্প্রতি কারাগারে যায়। কিন্তু সে মাদকসেবী ছিল। প্রায়ই কতিপয় কারারক্ষীকে ম্যানেজ করে তার স্ত্রী রুশেনা কারাগারের ভেতরে তাকে মাদক দিয়ে আসত। বিষয়টি পুলিশের নজরে এলে ওই সময় গাঁজা নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করার সময় সদর থানার এসআই সুমন চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দেয়া হয়েছে। থানায় রুশেনা জানায়, আমি গাঁজা নিয়ে আসিনি। আমার স্বামীর বন্ধু সুজন গাঁজা দিয়ে আমাকে কারাগারে পাঠায়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com