বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেষ পর্যন্ত হাসপাতালের বারান্দা থেকে কবরে ঠাই হল ব্যক্তিটির!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে হবিগঞ্জ হাসপাতালের বারান্দা থেকে কবরে ঠাই হয়েছে অজ্ঞাত ওই ব্যক্তির। দীর্ঘ ৮দিন বিনা চিকিৎসা ও অযতœ অবহেলায় গতকাল বুধবার চির বিদায় নিলেন ওই ব্যক্তিটি।
মানবতা আর মানবাধিকারের ঝান্ডা নিয়ে যারা সমাজে নিজেকে জাহির করেন, তাদের দৃষ্টি পড়েনি ওই অসহায় পীড়িত ব্যক্তির উপর। হবিগঞ্জের সবকটি পত্রিকায় ওই ব্যক্তি সম্পর্কে সচিত্র রিপোর্ট প্রকাশ হলেও হাসপাতাল কর্তৃপক্ষের যেমন টনক নড়েনি, তেমনি মানবাধিকার নামের কোন সংগঠনেরও নজর পড়েনি। হায় মানবতা ! ওই ব্যক্তিটি মরেই যেন বেঁচে গেলেন। সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষসহ সমাজকে নি®কৃতি দিয়ে গেলেন।
গতকাল পর্যন্ত ব্যক্তিটির কোন পরিচয় না পাওয়ায় লাশের ময়নাতদন্ত শেষে দাফনের জন্য আন্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ১২ জুলাই কে বা কারা ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে সটকে পড়ে। হাসপাতালে তাকে ভর্তি করা হলেও বিছানাতো দুরের কথা কোন চিকিৎসা জুটেনি ওই ব্যক্তির ভাগ্যে। ৮ দিন ধরে তাকে ফেলা রাখা হয়েছিল হাসপাতালের বারান্দায়। খাবার ও চিকিৎসা না পেয়ে দিনে দিনে দুর্বল হতে থাকেন ওই ব্যক্তি। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করা হলেও আর্ত মানবতার সেবায় হাসপাতাল কর্তৃপক্ষসহ সুশীল সমাজের কেউ এগিয়ে আসেননি। অবশেষে মঙ্গলবার গভীররাতে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে মারা যাওয়ার পর ওই ব্যক্তির লাশ নিয়ে পুলিশকেও বিপাকে পড়তে হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে গেলে ডোম ছাবু মিয়া লাশ কাটতে অনিহা প্রকাশ করে। অনেক অনুরোধের পর ছাবু মিয়া লাশ কাটলেও সেলাই না করে মর্গে ফেলে রাখে। অবশেষে পুলিশের পক্ষ থেকে ২শ টাকা দিয়ে যেনতেনভাবে সেলাই করে। এরকম অভিযোগ আরো রয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com