বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের জন্মবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৫২৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধের সংগঠক, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল মুকিত লস্করে সভাপতিত্বে ও সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের সদস্য মোঃ সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন মিয়া। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সাংবাদিক ইমদাদুল হোসেন খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নকীব ফজলে রকিব মাখন, যুবলীগ নেতা আলমগীর মিয়া, জেলা ছাত্রফ্রন্ট নেতা তৌহিদুর রহমান পলাশ, স্মৃতি পরিষদের সদস্য মতিউর রহমান, ছাত্রদল নেতা আজাদ হোসেন জাবেদ। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজুল হোসন খান স্মৃতি পরিষদের সদস্য সচিব আরশাদ হোসেন খান বিপলু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোতাব্বির মিয়া, স্মৃতি পরিষদের সদস্য মোঃ শামসুজ্জামান চৌধুরী, ইকবাল হোসেন খান মনি, গৌরাঙ্গ সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহেদ মিয়া প্রমুখ। উক্ত আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন মাওঃ সফিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com