বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পাঁ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৮৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে শাহজাহান আলী (৩৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আহত শাহজাহান আলী নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মৃত জইন উল্লাহর ছেলে। গত রবিবার রাত ১০টার দিকে গ্রামের পার্শ্ববর্তী রাস্তায় হামলার ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শাহজাহান আলীর সাথে একই গ্রামের আব্দুর নুর গংদের সাথে গ্রাম্য বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত রবিবার রাত ১০টার দিকে শাহজাহান আলী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফেরার সময় পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের কতিপয় লোক তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাটিপেটা করে শাহজাহান আলীর একটি হাত ও একটি পা ভেঙ্গে দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি সিলেট মেডিকেলে চিকিসধীন। এ ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com